উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। এছাড়া সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠক হয়েছেন মহিউদ্দিন রনি।
আগামী ১৫ দিনের মধ্যে এই কমিटीকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসেন মহিউদ্দিন রনি। অন্যদিকে জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন।