উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় মিনিবার ফুটবল ম্যাচ। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে স্বপন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমন একাদশের ব্ল্যাক প্যান্থার। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। এছাড়া টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি বাড়ায় বলে মত প্রকাশ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এই ফাইনাল খেলায় কঠোর লড়াই শেষে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ব্ল্যাক প্যান্থার এবং রানার-আপ হয় স্বপন একাদশ। এই আয়োজনে স্থানীয় যুবসমাজের পক্ষে ইমন, শাহাবুদ্দিন, স্বপন, শাকিল, হামজা, শাকিল জুনিয়র, আরবি আজিম, রাকিব ও আলামিনসহ আরও অনেকেই মুখ্য ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।