উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত স্বৈরাচার সরকার পতনের পর থেকে তিন বছর ধরে কসবা-আখাউড়া রাস্তার কোনো নির্মাণ কাজ চলমান ছিল না। এর ফলে কসবা ও আখাউড়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভোগান্তিদায়ক ও কষ্টদায়ক হয়ে উঠেছিল সাধারণ মানুষের জন্য।
কসবা-আখাউড়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের একান্ত প্রচেষ্টায় অবশেষে এই রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। খুব দ্রুত সম্ভব কসবা-আখাউড়া রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য খন্দকার বিল্লাল হোসেন মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। বহুদিনের কষ্টদায়ক জীবনযাত্রা থেকে মুক্তি পেয়ে এলাকাবাসী ও সচেতন মহল স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মত প্রকাশ করেছেন।