উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা নাজের হোসেন। গত ০৮ অক্টোবর ২০২৬ তারিখে তিনি অত্যন্ত সুনাম, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও জনবান্ধব সেবার মাধ্যমে তিনি ইতিপূর্বেও সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
জনাব নাজের হোসেনের এই পদার্পণকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সাংবাদিক আলাউদ্দিন লিংকন তাঁর শুভকামনা বার্তায় জানান যে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে তিনি অনন্য এবং তাঁর নেতৃত্বে থানা একটি নিরাপদ থানায় রূপান্তরিত হবে।