উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের যশোর শহর শাখার উদ্যোগে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (২৬ অক্টোবর) এই অনুষ্ঠান উদযাপিত হয়।
শাখা পরিচালক মো. মহিব্বুল্লাহ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার উপদেষ্টা সহ-সভাপতি ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইমরান জাবির, কেন্দ্রীয় পাঠাগার ও সমাজসেবা সম্পাদক মো. রাকিবুজ্জামান, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন।