উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র, ইতিহাস ও সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে কাজ করছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা মো. হাবীব আজম। রাজপথে অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি নিভৃতে বই উপহার দিয়ে মেধাবী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপায় পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বরকলের ভূষণছড়া আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াছিন উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পাহাড়ি অঞ্চলের বাস্তব প্রেক্ষাপট ও সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবনে অধ্যক্ষের হাতে ‘প্রেক্ষিত: পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার’ বইটি তুলে দেন হাবীব আজম। পাহাড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তিনি এভাবে নিয়মিত বই তুলে দিচ্ছেন।
পাহাড়ে অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তথ্যের আলো ছড়াতে হাবীব আজমের এই নিভৃত জ্ঞানচর্চার উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তরুণ সমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলে মেধাবী নেতৃত্ব গড়াই তার মূল লক্ষ্য।