উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, মোয়াজ্জেম হোসেন, সেলিম উদ্দিন, মোবারক হোসাইন, শফিকুল ইসলাম মাসুদ এমপি ও রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জুলাই জাতীয় সনদের তাৎপর্য, দেশের রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন।