উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর-৫ (মনিরামপুর) আসনের অসুস্থ সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হককে দেখতে যশোরের ইবনে সিনা হাসপাতালে যান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য জননেতা হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
রোববার (২৫ অক্টোবর) তিনি যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার অসুস্থ গাজী এনামুল হকের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অসুস্থ সংসদ সদস্যকে দেখতে হাসপাতালে তাঁর উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের পরিচয় বহন করে। এ সময় তিনি গাজী এনামুল হকের সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বর্তমানে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।