উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে। তবে সুনির্দিষ্ট কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসসকে জানান, সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে এর বেশি কিছু তার জানা নেই। প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার পরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।