উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের চাপাইর ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. আশরাফুল সিকদারকে আহ্বায়ক এবং মো. মিলন হোসেন কে সদস্যসচিব করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত কমিটির তালিকায় আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব ও আহ্বায়ক সদস্যসহ মোট ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ পালোয়ান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. পারভেজ মোল্লা, মো. দুলাল মিয়া, মো. মতিয়ার মিয়া, মো. কাসেম মিয়া, মো. কামরুল হাসান, মো. নাহিদ আহমেদ সরকার ও মো. রুবেল হোসেন।
এ ছাড়া কমিটিতে ১১ জনকে আহ্বায়ক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এ কমিটির মাধ্যমে চাপাইর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গাজীপুর নিউজ বিডি
সত্য • বস্তুনিষ্ঠ • নির্ভীক সাংবাদিকতা