উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩১শে অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা।
শনিবার (২৪ অক্টোবর) যশোর শহরের ঐতিহ্যবাহী জেস টাওয়ারের ক্যাফে ডেলাইটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিক।
সভায় জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির উদ্দেশ্য, পরিকল্পনা ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
বক্তারা বলেন, যেকোনো বৃহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে কর্মসূচির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।
এ সময় আসন্ন লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।