উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ রাজনৈতিক মামলার শিকার নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে তিনি সম্প্রতি আলোচনায় আসেন। রাজনৈতিক ও আইন অঙ্গনে নবগঠিত এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নতুন করে সবার নজর কেড়েছে।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে দলের গ্রেফতার ও মামলার মুখোমুখি হওয়া বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন তিনি। কমিটিতে স্থান পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান যে তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছেন। আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দায়িত্ব পাওয়ায় তাঁর ওপর অর্পিত কর্তব্য আরও বেড়ে গেছে এবং তিনি তা নিষ্ঠার সাথে পালন করবেন।
আগামী ডিসেম্বরে নেত্রীর প্রত্যাবর্তন ২.০ কে সামনে রেখে আইনি অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় আইন সহায়তা কমিটিতে স্থান পাওয়ায় তিনি শেখ হাসিনা, কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী এবং সদস্য সচিব নুরুন্নবী বুলবুল-এর প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিটি নির্যাতিত সৈনিককে আইনি লড়াইয়ে সহযোগিতা করতে তারা প্রস্তুত বলে জানান।