উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে হাপানিয়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ। এই আকর্ষণীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ভাকলা দূলি স্মৃতি যুব সংঘ এবং সাঁকরাইল ইটালিপাড়া যুব উন্নয়ন সংঘ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে খেলার মাঠজুড়ে দর্শকদের ছিল উপচে পড়া ভিড় এবং ব্যাপক উদ্দীপনা। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার।
প্রধান অতিথির অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মহিদুল ইসলাম, মোঃ পান্নু মিয়া, মোঃ হাবিব এবং মোঃ মোশারফ হোসেন। অতিথিবৃন্দ গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই খেলা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।