উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ শনিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিতাস গ্যাস জানিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা ও কালাচাঁদপুর এলাকায় গ্যাস থাকবে না। এছাড়া বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা এবং বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত এই সময়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।