উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও করতোয়া একাদশ নামে মোট চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যমুনা একাদশ চ্যাম্পিয়ন এবং করতোয়া একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আলআমিন ম্যান অফ দ্যা ম্যাচ এবং আব্দুল হাকীম ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।