উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু সাঈদ মাহমুদ (৩০) এবং তিনি পেশাদার মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২:৪৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযানটি পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবু সাঈদ জানিয়েছে যে সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।