উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৩১ অক্টোবরের লংমার্চ প্রচারে যশোরে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের প্রচার ও কর্মসূচির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে যশোরে উপজেলা পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লংমার্চের প্রচার-প্রচারণা, তথ্য উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের যুব ও মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরাও বক্তব্য দেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচি সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।