উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী যেন হাসপাতালের প্রকৃত রোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।