উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার গণপূর্ত বিভাগের অধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লতিফুল ইসলাম, কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রিশাদ উন নবী এবং সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীবৃন্দ। এ ছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হক সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শন কার্যক্রম শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরের স্থানীয় কার্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।