উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ শিক্ষা সফর ও আনন্দযাত্রা। ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই সফরে সংগঠনের সদস্য সাংবাদিকরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে আয়োজিত এই সফরের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ। পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন চট্টগ্রাম বিভাগের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল এবং কক্সবাজার জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পিন্টু।
আয়োজকদের মতে, কর্মব্যস্ত জীবনের বাইরে পরিবার-পরিজন নিয়ে কাটানো এই সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই সফর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে কেন্দ্রীয় সভাপতি ফরিদ খানসহ শীর্ষ নেতারা কক্সবাজারে আয়োজিত পিকনিকে যোগ দেবেন বলে জানা গেছে, যা এই সফরকে আরও প্রাণবন্ত করে তুলবে।