উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের নেতাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ফটিকছড়ি সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের ন্যায় স্থানীয় নির্বাচনেও তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এমপি সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না, তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূলই বিএনপির মূল প্রাণশক্তি এবং তাদের মাধ্যমেই দল ক্ষমতায় এসেছে। তাই আগামী নির্বাচনে তৃণমূলের পরীক্ষিত নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন ও নাজিম উদ্দীন শাহীনসহ অন্য নেতারা তাদের মতামত তুলে ধরেন।