উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বিশেষ বার্তায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় সচল হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য সাইটটি বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।