উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরার গুজবসহ একাধিক মনগড়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানিয়েছে, এই দুই প্রবাসীকে নিয়ে ফেসবুকে নানা ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যার মধ্যে মরদেহ দেশে ফেরার দাবিও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে ঘটনাটি চার মাস আগের এবং তারা বিয়ের পর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন। তবে তথ্য যাচাই করে দেখা গেছে যে নিহত নজরুল ইসলাম অবিবাহিত ছিলেন এবং তিনি ২০২২ সালে কাজের উদ্দেশে সৌদি আরব গিয়েছিলেন।
উল্লেখ্য, দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ। এটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) একটি উদ্যোগ।