উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
জাপানি বিনিয়োগকারীদের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রস্তাবিত এ বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীরা আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।
বিনিয়োগকারীদের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র পরিদর্শন ও সুযোগ মূল্যায়নে বিটিবির একটি প্রতিনিধিদল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
পিপিপি ভিত্তিতে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আগ্রহী বলে জানান মন্ত্রী। প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্যের দেশ হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।