উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা নোয়াগাঁও ইউনিয়নের সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আহসানুল করিম ঠাকুর রিপন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার মোঃ আহসানুল করিম ঠাকুর রিপন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, যা সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারেন তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সমাজে বিভেদ নয়, বরং ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।