উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলামের নির্দেশনায় উপজেলার ৪৩টি পূজামণ্ডপে ২৭৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা জোরদার করতে প্রতিটি মণ্ডপে ৬ থেকে ৮ জন পুরুষ এবং ২ জন করে নারী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে 'সুরক্ষা অ্যাপ' ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ ও স্থানীয় কমান্ডারের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূজামণ্ডপের সভাপতি স্বদেব হালদারসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।