উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় আজ দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিংড়া উপজেলার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনু কুমার সাহা, ডা. রওশন আরা, ডা. বর্ণালী তালুকদার এবং ডা. রাজেশ কুমারসহ অন্যান্য চিকিৎসকেরা দুই হাজারের অধিক রোগীকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা জানান, শারদীয় দুর্গাপূজার নবমীতে প্রতিবছরই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।