উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানবিক পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। পূজা উৎসবকে কেন্দ্র করে তিনি জেলার প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে আয়োজক ও স্থানীয়দের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গোৎসব যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোপালগঞ্জবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন পুলিশ সুপার। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।