উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সরকারি বৃত্তি লাভ করেছে। এই সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে একজন এবং সাধারণ কোটায় তিনজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মেধাবৃত্তি পেয়েছে তুহিনুর ইসলাম এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো এস এম সামিউল হাসান, মোঃ রনি ও স্বর্ণা রানি সাহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে এসে মানিকগঞ্জের মুখ উজ্জ্বল করবে।
শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।