উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের শ্রীফলতলী সর্বজনীন দুর্গা মন্দিরে টানা ১৪ বছর ধরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবটি ঘিরে স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পূজা কমিটি সূত্রে জানা গেছে, সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। তবে এই উৎসব সম্পন্ন করতে মোট ২ লক্ষ টাকার প্রয়োজন হয়, যা কমিটির নিজস্ব তহবিল ও স্থানীয়দের সহায়তায় সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সভাপতি উৎপল কুমার মিত্র, সাধারণ সম্পাদক বিপ্লব বসু, জলোদ কান্তি দাস ও অর্চনা দে। এছাড়া গ্রামবাসী ও পূজা কমিটির পক্ষ থেকে মন্দিরে একটি নাট মন্দির নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।