উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে যশোরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন সংসদ সদস্য গাজী এনামুল হক। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন। তবে সোমবার দিবাগত রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, প্রিয় নেতার দ্রুত সুস্থতা কামনা করে মণিরামপুরবাসী, দলীয় নেতাকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হককে দ্রুত সুস্থতা দান করুন—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।