উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় শামীম রেজা (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছেন জনি আলী (২৮) নামে অপর এক অভিযুক্ত।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার গোপালপাড়া গ্রামে পুরোনো পানহাটার সামনে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের চালকের আসনের নিচে একটি ব্যাগ থেকে ৩৮টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা। পলাতক জনি আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে।