উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এর পাশাপাশি বেড়েছে দিনের লেনদেনের পরিমাণও, যা ছাড়িয়ে গেছে ৫০২ কোটি টাকার ঘর।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ ও শরিয়াহ সূচকও যথাক্রমে ১৭ দশমিক ৪৩ এবং এক দশমিক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
আজ দিন শেষে ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ১৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারের দাম বেড়েছে এবং ১৩৬টির দাম কমেছে। এছাড়া বাজারটিতে অপরিবর্তিত রয়েছে আরও ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে দেশের এই প্রধান পুঁজিবাজারের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৩৬৫ টাকা। বাসসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।