উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নিজের নিরাপত্তার স্বার্থেই সেদিন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন। তবে এ ঘটনা নিয়ে গণমাধ্যমে কিছুটা সত্য এবং কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি জানান, ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূলসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করাই এখন তাঁর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীকে তিনি স্বেচ্ছায় অব্যাহতির অনুরোধ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।
ইশরাক হোসেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।