উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেলেন তিনি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এক সাক্ষাৎকারে হাকিমি জানান, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে মুখ্য। তিনি আশা প্রকাশ করেন যে, পিএসজির কোনো খেলোয়াড়ই শেষ পর্যন্ত এই ট্রফিটি ঘরে তুলবেন।
নিজের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে হাকিমি বলেন, ব্যক্তিগতভাবে এটি জেতার আকাঙ্ক্ষা সবারই থাকে, তবে মনোনীত হতে পারাটাই তার জন্য বড় প্রাপ্তি। দলের শিরোপা জয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এই ডিফেন্ডার।