উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশেষ নিরাপত্তা ও তদারকি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের কুতুব্বের হাট ও আইছেরটেক এলাকার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে সেনবাগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমানকে এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হাসান, ভূমি কর্মকর্তা নুর আহমদ এবং সমাজসেবক আমিন উল্যাহ ও মাস্টার খায়ের উল্যাহ আজাদ।
এদিকে দেবিসিংহপুর গ্রামের আইচ বাড়িতে ভগবতী সংঘের আয়োজনে দুর্গোৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। প্রশাসনের এমন তদারকি ও নিরাপত্তা ব্যবস্থায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন।