উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ের পাশে সেলিম নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁর মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমের বাড়ি উপজেলার খালিয়া গ্রামে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিষপানে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।