উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
এ কর্মসূচির আওতায় মনিরামপুর উপজেলার ২৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সরকারের এ আর্থিক সহায়তার মাধ্যমে উপকারভোগীরা তাঁদের প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করতে পারবেন। অসহায় ও দুস্থ মানুষের জীবনযাত্রায় সহায়তা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফজলুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমিরসহ সংগঠনটির থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।