উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পুরানা পল্টনের ১৪ দারুস সালাম অর্কেডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন কেন্দ্রীয় কার্যালয়। শনিবার বেলা ১২টায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং উদ্বোধক ছিলেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিন এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক ইমারত হোসেন।
বক্তারা বলেন, ধূমপান হলো মাদকের প্রবেশদ্বার, তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে তৃণমূল পর্যায় থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীকসহ সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।