উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার সৌদি আরবের মদিনা অঞ্চলে কোনো ধরনের হামলা চালানোর কথা সরাসরি অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, পবিত্র নগরীর লক্ষ্যবস্তুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, তাদের সশস্ত্র বাহিনী সৌদি ভূখণ্ডে কোনো সামরিক অভিযান চালায়নি এবং মদিনায় হামলার বিষয়ে সৌদি আরবের দাবি সম্পূর্ণ মিথ্যা।