উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় বিকেল ৪টা ২৪ মিনিটে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে, বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইউনিটও ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।