উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্মার্টফোনে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে লিখিত কনটেন্ট থেকে অডিও তৈরি করা সম্ভব। এ জন্য ব্যবহার করতে পারেন ElevenLabs: AI Voice Generator অ্যাপ। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি সার্চ করে ইনস্টল ও চালু করুন।
অ্যাপে প্রবেশ করে টেক্সট টু স্পিচ অপশন নির্বাচন করে সেটিংস আইকনে ক্লিক করুন। এরপর মডেল অপশন থেকে পছন্দের মডেল বা সর্বাধুনিক মডেল নির্বাচন করে অ্যাপ্লাই বাটনে চাপ দিন।
ভয়েস নির্বাচনের অপশনে গিয়ে সার্চ বারে Bunty লিখে খুঁজে সেটি নির্বাচন করুন। এরপর যে লেখা অডিওতে রূপান্তর করতে চান তা বক্সে লিখে ভয়েস তৈরির বাটনে ক্লিক করুন।
প্রক্রিয়া শেষ হলে অডিও শুনে ডাউনলোড আইকনে ক্লিক করে ফাইলটি ফোনে সংরক্ষণ করুন। অ্যাপের সংস্করণ অনুযায়ী অপশনের নাম ও অবস্থানে পরিবর্তন হতে পারে।