উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কালিয়াকৈর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহিন আলম সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়িতে অবস্থিত জিরানী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন।
অসুস্থ ছাত্রদল নেতা শাহিন আলম সরকারকে দেখতে হাসপাতালে যান গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এ সময় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
হাসপাতালে তাঁরা শাহিন আলম সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত এই ছাত্রদল নেতার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
স্থান: জিরানী কেপিজি স্পেশালাইজড হাসপাতাল, তেতুইবাড়ি, কাশিমপুর, গাজীপুর।