উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম
জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে পুঁজি করে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আসন্ন ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর প্রত্যাশা, এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে মৌচাক ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন।
আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রত্যাশা, দল-মত নির্বিশেষে এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। তাঁর কাছে জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়, বরং মানুষের আস্থা অর্জন, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মানুষের ভালোবাসাই হোক পথচলার শক্তি, আর জনসেবাই হোক অঙ্গীকার—এমন প্রত্যাশা নিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।