উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যশোর জেলা জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন লংমার্চ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে যশোর জেলার চাঁচড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পথসভাকে সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।