উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষ করে দেশে ফিরে এসেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য গতকাল বুধবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসা সম্পন্ন করে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর তিনি দেশেলেন বলে জানান তাঁর সহকারী।
মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন। বর্তমানে মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছিলেন। পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তিনি পুনরায় মালয়েশিয়া গমন করেন এবং দেশটির প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা সম্পন্ন হয়।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর গত ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে টানা দেড় মাস চিকিৎসা নেওয়ার পর তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।