উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে এ প্লাস অর্জনকারী শিক্ষার্থী মোসা. আফরিন আক্তার এবং ৪.৫০ পয়েন্ট অর্জনকারী শিক্ষার্থী মোসা. জাকিয়া সুলতানা রত্নাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও শিক্ষার্থীদের পরিবেশিত আবেগঘন গজল দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এতিমখানার সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতিকূলতার মধ্যেও এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এতিমখানার উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন অতিথিরা।