উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬। গত ০৮ অক্টোবর ২০২৬ তারিখে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করে দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাফির পিতা ও দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গণি মনসুর। এছাড়া সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরীসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।