উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাঁজা রাখার অভিযোগে ফেরদৌসী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের মজিদ সেরাঙ্গের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অভিযুক্তের বসতঘর থেকে ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ফেরদৌসীর স্বামী বেল্লাল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে গ্রেপ্তার ফেরদৌসী বেগম ও পলাতক বেল্লাল হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।