উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিয়েতনাম যুদ্ধের সময় নিখোঁজ হওয়া ৭০০-এর বেশি সেনার দেহাবশেষ উদ্ধারের পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর বিরুদ্ধে লড়াইরত অবস্থায় নিহত এসব যোদ্ধাদের দেহাবশেষ দীর্ঘদিন পর উদ্ধার করা সম্ভব হলো।
সরকার এই কাজকে বিশেষ রাজনৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে অভিহিত করেছে। ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে প্রায় ৭ হাজার সেনার দেহাবশেষ উদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে ভিয়েতনাম। বর্তমানে প্রায় দেড় হাজার বিশেষজ্ঞ ও সেনাসদস্য এই অনুসন্ধানে নিয়োজিত রয়েছেন।
নিখোঁজ সেনাদের পরিচয় শনাক্ত করতে ২ লাখ ৩০ হাজার অশনাক্ত কবর থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে স্বজনদের সাথে তাদের পরিচয় মেলানোর চেষ্টা করা হচ্ছে। তবে সময়ের সাথে সাথে দেহাবশেষের ক্ষয় এবং স্বজনদের বয়সের ভারে এই প্রক্রিয়াটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
হো চি মিন সিটির লে থি রিয়েং পার্কসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এখনো অনুসন্ধান চলছে। এটি ভিয়েতনামের ইতিহাসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নেওয়া সবচেয়ে বড় উদ্যোগ। বহু স্বজন আজও তাদের প্রিয়জনের অপেক্ষায় আছেন এবং সরকারের এই কার্যক্রমকে শেষ ভরসা হিসেবে দেখছেন।